সেমিনারে ট্রাস্ট শুধুমাত্র আয়োজক হিসেবে নয়, বরং সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক এডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে। ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট হিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, কোনো ব্যক্তি মানবপাচারের শিকার হলে শুধু একজন মানুষ নয়, বরং সমাজ তাঁর জ্ঞান, দক্ষতা এবং সাংস্কৃতিক অবদান থেকেও বঞ্চিত হয়। তিনি সামাজিক সমস্যা মোকাবিলায় ট্রাস্টের পক্ষ থেকে ভবিষ্যতেও সাংস্কৃতিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ট্রাস্টের সাধারণ সম্পাদক রতন মালো সেমিনারটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে গবেষক, সাংবাদিক, লেখক, শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
